দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের সলঙ্গায় একটি পুকুরপাড় থেকে আন্না রানী (৩৮) নামের এক গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) সকালে সলঙ্গা ইসলামিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন পুকুরপাড়ের লাউয়ের (সবজি) জানালার নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আন্না রানী সলঙ্গা ঋষি পাড়ার মৃত বিজন চন্দ্র দাসের স্ত্রী। তিনি সলঙ্গা ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

সলঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ব্রজেশ্বর চন্দ্র বর্মণ বলেন, সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় জখমের দাগ রয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
কে