দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের এনটিভির স্টাফ রিপোর্টার ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহবুব হোসেন সারমাত (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টা ৫৫ মিনিটে শহরের খ্রিস্টানপাড়ার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, স্ত্রী, ৬ ভাই, ৪ বোন ও অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি সকাল ৯টায় গ্রামের বাড়ি বলাকইয়ে প্রথম ও বাদজোহর গোপালগঞ্জ এস কে আলিয়া মাদরাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা নামাজ শেষে গেটপাড়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে প্রেসক্লাব গোপালগঞ্জ, সাংবাদিক ইউনিয়নসহ জেলার সকল সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
এছাড়াও শোক জানিয়েছেন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অ্যাডভোকেট আজমল হোসেন সরদার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
সন্ধ্যায় মৃত্যুর খবরে সহকর্মীসহ স্বজনরা ছুটে যায় তার বাসায়। কান্নায় ভেঙে পড়েন দীর্ঘ বছরের সহকর্মীকে হারানোর বেদনায়।
মাহবুব হোসেন সারমাত গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।
/অ