• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর

শরীয়তপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, আতঙ্কে স্থানীয়রা

দেশ টিভি ডেস্ক
  ১৫ জুলাই ২০২৩, ০৯:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

শরীয়তপুরে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হচ্ছে ২০-২৫ জনের, হাসপাতালে একদিনে ভর্তি হচ্ছেন ৯-১০ জনেরও বেশি। এতে করে আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১৪ জুলাই) দুপুর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন । আর জেলায় এখন মোট হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৮ জন।

শরীয়তপুর সদর হাসপাতালে গিয়ে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলায় প্রায় প্রতিদিনই ডেঙ্গু রোগের উপসর্গ নিয়ে বিভিন্ন বয়সী রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে অর্ধেকের বেশি রোগী সদর পৌরসভার বাসিন্দা। এজন্য শরীয়তপুর সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। তবে আক্রান্ত হওয়া অধিকাংশ রোগী ঢাকা থেকে আসা।

এদিকে এডিস মশার আতঙ্কে পৌর এলাকার ড্রেনগুলো পরিষ্কার করার পাশাপাশি খানাখন্দ ও ডোবায় জমে থাকা পানি নিষ্কাশনের দাবি জানিয়েছে পৌরবাসী। একই সঙ্গে শরীয়তপুর সদর পৌরসভার পক্ষ থেকে শহরে মাইকিং করে ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবছর এখন পর্যন্ত শরীয়তপুর সদরসহ ছয়টি উপজেলায় ৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৭ জন। এছাড়া বর্তমানে ভর্তি আছেন ৩৮ জন।

শরীয়তপুর সদর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন বলেন, পৌরসভার পক্ষ থেকে এলাকায় নিয়মিত ডেঙ্গু রোগ প্রতিরোধ করার নিয়ম প্রচার প্রচারণা করা হচ্ছে। একই সঙ্গে মশা নিধনের ওষুধ ব্যবহার করা হচ্ছে। সবাই মিলে এডিস মশা নিধনের জন্য নিয়ম মেনে চললে শহরে ডেঙ্গু রোগ কমবে বলে আমি মনে করি।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. হাসান ইবনে আমিন বলেন, আক্রান্তের মধ্যে অনেকেই ঢাকায় চাকরি করেন। আবার অনেকেই বেড়াতে বা কোনো কাজে গিয়ে আক্রান্ত হয়েছেন। ঈদের পর হাসপাতালটিতে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আবার অনেকেই বাড়ি থেকে ওষুধ সেবন করছেন। তাদের বিশেষ করে বাসাবাড়িতে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে।

শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান বলেন, ঈদের পর থেকেই জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেলা ছয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে কমবেশি ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। তবে সদর ও ভেদরগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা একটু বেড়েছে। তাই বাড়িতে এডিস মশার লার্ভা জন্মাতে না পারে সেদিনে সবার খেয়াল রাখতে হবে। তাহলে এ রোগকে প্রতিহত করা সম্ভব।

  • শরীয়তপুর
  • পৌরসভা
  • ডেঙ্গু
  • মশা
  • সেবন
এ সম্পর্কিত আরও খবর
নড়িয়ায় হেলিকপ্টারে বউ এনে শখপূরণ করলেন বর
নড়িয়ায় হেলিকপ্টারে বউ এনে শখপূরণ করলেন বর
শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ
শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ
‘কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না’
‘কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না’
অসহযোগ সফল করতে বিএনপির লিফলেট বিতরণ
অসহযোগ সফল করতে বিএনপির লিফলেট বিতরণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।