দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে অবাধ বিচরণ করছিল দুটি গরু। মাইকিং করেও মেলেনি এগুলোর মালিক। তাই আটকের পর গরু দুটিকে নেওয়া উপজেলা পরিষদে। বিক্রি করা হবে নিলামে।
শুক্রবার (১৪ জুলাই) পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক থেকে গরু দুটি আটক হয়। তবে শহরের কোন সড়ক থেকে আটক হয়েছে, সে বিষয়ে জানায়নি সদর উপজেলা প্রশাসন।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের গুরুত্বপূর্ণ সড়কে মালিকবিহীন গরু পেলেই নিলামের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। সড়কে অবাধে গরু চলাচলের কারণে শহরে যানবাহন চলাচল যেমন বিঘ্ন ঘটে, তেমনি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব গরুর যত্রতত্র বিচরণের কারণে শহরে নিয়মিত যানজট দেখা যাচ্ছে। এতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে আবার শহরের স্বাভাবিক সৌন্দর্যও নষ্ট হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চুয়াডাঙ্গা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া বলেন, আমরা চমৎকার চুয়াডাঙ্গার গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। শহরে মালিকবিহীন গরু নিয়ন্ত্রণ করা অন্যতম। এ বিষয়ে পৌর এলাকায় একাধিকবার মাইকিং করা হয়েছে। এরপরও অনেকে রাস্তায় গরু ছেড়ে দিচ্ছেন।
ইউএনও আরও বলেন, আমরা অভিযান শুরু করেছি। রাস্তায় মালিক বিহীন গরু পেলে তা আটক করে আইন অনুযায়ী নিলামে বিক্রি করা হবে। এখন পর্যন্ত আমরা দুটি গরু আটক করে রেখেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।