দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামে কবুতর চুরির মিথ্যা অপবাদে এক মাদরাসা শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীর নাম জুনায়েদ আহমেদ (১২)। তিনি স্থানীয় ফজলুল উলুম ক্বওমী মাদরাসার হেফজ নাজেরা বিভাগের শিক্ষার্থী।
মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে মাদরাসার শিক্ষক জুবায়ের আহমেদ তাকে দফায় দফায় পিটিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে জুনায়েদ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ জানান, শিশু জুনায়েদের পিঠে, বাম উরুতে ও বাম হাতের একটি আঙুলে জখমের দাগ রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।
আহত জুনায়েদ জানান, পরীক্ষার পর আমার দুই বন্ধু দুটি কবুতর উপহার দিয়েছিল। কবুতরগুলো আমি বাড়িতে রেখে আসি। পরে শিক্ষক জুবায়ের আহমেদ আমাকে চুরির মিথ্যা অভিযোগে দিয়ে বেধড়ক মারধর করেন।
এসময় অন্যান্য শিক্ষার্থীরা আতঙ্কে পড়লেও কেউ সাহস করে কিছু বলতে পারেনি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জুনায়েদের মা রিমা খাতুন মাদরাসায় গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় জুনায়েদের মা গাংনী থানায় শিক্ষক জুবায়ের আহমেদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক জুবায়ের আহমেদ পলাতক রয়েছেন।
জে আই/ আরএ