দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে এনামুল মিয়া (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে তাকে একটি সাপে কামড় দেয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এনামুল ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে এবং ধাপেরহাট কারিগরি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, এনামুল বাড়ির পাশে ঠুসি জাল বসিয়ে ধানক্ষেতে মাছ ধরতে যান। এ সময় তাকে একটি বিষাক্ত সাপ কামড়ে দেয়। প্রথমে বিষয়টি তিনি টের না পেলেও বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে গেলে শরীরে বিষক্রিয়া দেখা দেয়।
পরে পরিবারের লোকজন দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পথে বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান জানান, সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যুর ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। দুপুরে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
এদিকে, এনামুলের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।
আরএ