দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ভুয়া চিকিৎসক বাবাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার ছেলের ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে পৌরশহরের তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ওই ভুয়া চিকিৎসকের নাম খোরশেদ আলম (৬৮)। তিনি পৌরশহরের ছিটপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রোগীদের ভুয়া চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন খোরশেদ আলম। পরে মঙ্গলবার দুপুরে পৌরশহরের মধ্যবাজার এলাকায় একটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে খোরশেদ আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে তার ছেলে সালমান সাদিকের মালিকানাধীন দেশ ফার্মেসিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. জাহিদুল ইসলাম এবং নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, এ ধরনের ভুয়া ডাক্তার ও অবৈধ ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কে