দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের নড়াগাতীতে পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শিবানন্দপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ওই গ্রামের আজিবর শেখের ছেলে কাউসার শেখ (৮) ও মেয়ে তাসলিমা খানম (১৫)।
পুলিশ জানায়, দুপুরে বাড়ির পাশের একটি ডোবার পানিতে গোসল করতে যায় দুই ভাইবোন। পরে তারা আর বাড়ি ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে তাদের মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করা হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএস/