দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীর কাটাখালী এলাকায় ট্রাক ও পিকআপভ্যান সংঘর্ষে বাচ্চু মিয়া (৪৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সোহেল রানা (৩০) নামে আরও একজন আহত হয়েছেন।
বাচ্চু মিয়া রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকার ও সোহেল রানা নগরীর তেরোখাদিয়া এলাকার বাসিন্দা। একটি ওষুধ কোম্পানির গাড়ির চালক ছিলেন বাচ্চু। ওই কোম্পানির বিক্রয়কর্মী আহত সোহেল।
শুক্রবার (১৪ জুলাই) সকালে কাটাখালী থানার মাহেন্দ্রা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নগরীর কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) আজাহার উদ্দিন জানান, ট্রাকের সঙ্গে ওষুধ কোম্পানির পিকআপভ্যানের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সোহেল ও বাচ্চুকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন। সোহেল চিকিৎসাধীন। অন্যদিকে, বিকেলে আইনগত প্রক্রিয়া শেষে বাচ্চুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।