দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের বাসাইল থানার বেতার অপারেটর শামছুল হককে অবশেষে থানার কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়েছে। গত বুধবার (১ অক্টোবর) দেশটিভির অনলাইনে প্রকাশিত সংবাদ ‘টাঙ্গাইলে বেতার অপারেটর শামছুলের থানায় দাপট!’ প্রচারের পর রাতেই তাকে ছাড়পত্র দেওয়া হয়।
প্রসঙ্গত, শামছুল হককে ৪ সেপ্টেম্বর প্রশাসনিকভাবে চট্টগ্রাম রেঞ্জের পার্বত্য অঞ্চলে বদলি করা হয়েছিল। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মো. জামিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, উল্লেখিত পুলিশ সদস্যগণকে ৭ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র প্রদান করতে হবে। অন্যথায় ৮ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামছুল হক বিভিন্ন থানার কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করতেন। এসময় তিনি কয়েকজন আসামি ও মাদক কারবারিকে আটক করেন এবং কিছু ক্ষেত্রে পাসপোর্ট বা ঘুষের সঙ্গে জড়িত হয়েছেন। এছাড়া তার ওসির সঙ্গে ব্যক্তিগত পরিচয় থাকায় তিনি থানায় বিশেষ সুবিধা পান, যার কারণে পুলিশ কর্মকর্তারা তাকে ‘ওসি টু’ নামে ডাকে।
সংবাদ প্রচারের দিন রাতেই শামছুলকে ছাড়পত্র দিয়ে থানা ত্যাগ করার ব্যবস্থা করা হয়। শামছুল বর্তমানে চট্টগ্রামে যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
/অ