দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ শহরের বিজিবি ব্রিজ এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রোববার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শফিউল সারোওয়ার তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম হাবিবুর রহমান (৪৫)। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উত্তর আটরাই গ্রামে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসপি শফিউল সারোওয়ার জানান, শনিবার রাতে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল শহরের বিজিবি ব্রিজ এলাকায় একটি তদন্ত চৌকি (চেকপোস্ট) স্থাপন করে। রাত ২টা ১৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদের থামতে নির্দেশ দেয়। কিন্তু মোটরসাইকেলটি পুলিশের নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়।
তিনজন মোটরসাইকেল আরোহীর মধ্যে একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অন্য দুইজন পালিয়ে যায়। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এসপি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক হাবিবুর রহমান আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকায় ডাকাতি, চুরি, মাদক এবং হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
এছাড়া, নওগাঁ জেলার একটি অপরাধী চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে বলে জানান এসপি শফিউল সারোওয়ার।
পুলিশ জানায়, এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
/অ