দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে মাদারীপুর জেলার অন্তর্ভুক্তির বিরোধে মাদারীপুরে জেলাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার অরাজনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনের পর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা ফরিদপুর বিভাগের সঙ্গে মাদারীপুরের সংযুক্তি রোধে অনড় থাকার সংকল্প ব্যক্ত করেন এবং বৃহৎ আন্দোলনের প্রস্তুতির হুঁশিয়ারি দেন।
সভায় বক্তারা জানান, কয়েকদিনের মধ্যে নিকার বৈঠকে নতুন বিভাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এছাড়াও দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি হিসেবে উন্মুক্ত আলোচনা, সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, মানববন্ধন, গণসংযোগ, সংহতি সমাবেশ, কর্মবিরতি ও গণসমাবেশ আয়োজন করা হবে।
বক্তারা আরও বলেন, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে মাদারীপুর জেলা ফরিদপুরের বিপরীতে অবস্থান করছে। অন্যদিকে, রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনিকভাবে ঢাকা বিভাগের সঙ্গে থাকতে চায়। ফরিদপুর বিভাগের সঙ্গে অন্তর্ভুক্ত হলে সাধারণ মানুষকে প্রশাসনিক কর্মকাণ্ডে নানা ভোগান্তির মুখোমুখি হতে হবে বলে তারা মনে করছেন।
সভায় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ইব্রাহিম মিয়া, ক্রীড়াবিদ আমীর বাবু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, উন্নয়নকর্মী বায়েজিদ মিয়া, এনসিপি নেতা হাসিবুল্লাহ, ছাত্রনেতা নিয়ামত উল্লাহ, আসাদুজ্জামান সাইফ প্রমুখ।
/অ