দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচর সংলগ্ন এলাকায় একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা ১৪ মাঝিমাল্লা সবাইকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো উদ্ধার হয়নি ট্রলারটি।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ৭টার দিকে বঙ্গোপসাগর থেকে চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা ঘাটে ফেরার পথে সোনারচর সংলগ্ন মো. বাদল মাঝির মালিকানাধীন এফবি বাদল নামের ফিশিং ট্রলারটি প্রবল ঢেউয়ে পানিতে তলিয়ে যায়।
এসময় ট্রলারে থাকা ১৪ জন মাঝিমাল্লাকে পাশের আরেকটি ফিশিং ট্রলারের জেলেরা দ্রুত উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় জেলেরা জানান, ইলিশ ধরার ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা থাকায় ট্রলারটি মাছ ধরা বন্ধ করে ঘাটে ফিরছিল। ঘাটের কাছাকাছি এসে ট্রলারটি একটি ডুবোচরে উঠে যায়। এরপর ঢেউয়ের তীব্রতা বেড়ে গেলে সেটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়। পরে আশপাশের ট্রলারগুলো দ্রুত ঘটনাস্থলে গিয়ে সবাইকে জীবিত উদ্ধার করে।
রাঙ্গাবালী নৌ ফাঁড়ির ইনচার্জ মো. জায়েদ বলেন, বাদল মাঝির মালিকানাধীন একটি ট্রলার ডুবে যাওয়ার খবর আমরা পেয়েছি। ১৪ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
/অ