দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পদ্মা-মেঘনাসহ ইলিশের বিচরণ ক্ষেত্রের নদ-নদীতে আজ মধ্যরাত থেকে শুরু হয়েছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। এর অংশ হিসেবে ঝালকাঠির সুগন্ধা, বিষখালী ও হলতা নদীতে রাত ১২টা থেকে মৎস্য দপ্তরের অভিযান শুরু হবে।
ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় এ অভিযান চলবে টানা ২৫ অক্টোবর পর্যন্ত। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর এবং কোস্টগার্ড ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়ার কারণে নদীতে আগেই নোঙর করে রেখেছেন অনেক জেলে। তবে মৌসুমী জেলেদের কিছুটা আনাগোনা দেখা গেছে নলছিটির মাটিভাঙ্গা, সদরের দেউরী ও দিয়াকুল, রাজাপুরের চল্লিশ কাহনীয়া এবং কাঠালিয়ার বিষখালী নদীর কয়েকটি পয়েন্টে।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানিয়েছেন, মা ইলিশ সংরক্ষণে এবার নদীর পাশাপাশি নদী তীরবর্তী স্থল পথেও অভিযান চালানো হবে। দিনে ও রাতে পৃথকভাবে ৮টি টহল টিম দায়িত্ব পালন করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই ২২ দিনে মা ইলিশ ধরা, বিক্রি বা ক্রয়ের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে মৎস্য বিভাগের কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তবে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, কেবল ঘোষণায় সীমাবদ্ধ থাকবে নাকি মাঠপর্যায়ে কঠোর বাস্তবায়ন দেখা যাবে, সেটিই এখন দেখার বিষয়।
এমএস/