দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাপাইর ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম অঙ্কিতা মনি দাস (৪)। সে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার প্রভাস মনি দাসের মেয়ে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে একই এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় দাস (৯)।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এ বছর কালিয়াকৈর উপজেলায় ১৩৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। অধিকাংশ প্রতিমাই তুরাগ নদে বিসর্জন দেওয়া হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সময় হিজলতলী এলাকার একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও শিশু অঙ্কিতা ও তন্ময় নিখোঁজ হয়ে যায়।
ঘটনার পরপরই কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। রাতে প্রায় ৮টা পর্যন্ত অনুসন্ধান চালিয়েও শিশুদের খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল সাড়ে ৯টার দিকে চাপাইর ব্রিজের কাছে ডুবে যাওয়া নৌকার নিচ থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের জোন কমান্ডার মো. আলাউদ্দিন বলেন, চাপাই ব্রিজের পাশে ডুবে যাওয়া নৌকার নিচ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর শিশুকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।
/অ