দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার যাত্রী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদীর মনোহরদী উপজেলার দশদোনা গ্রামের নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগলীপুর গ্রামের মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭), সিরাজগঞ্জের হাফিজুর রহমানের চার বছরের শিশু ছেলে তানিম।
আহতরা হলেন, সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০) ও তার স্ত্রী ছালমা বেগম (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, নরসিংদীর ঘোড়াশালের দিক থেকে আসা ইটের শুরকি ভর্তি একটি ড্রাম ট্রাক নরসিংদীগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।
শিশু তানিমকে আহত অবস্থায় শ্রীপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আলাউদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাক ও সিএনজি অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/অ