দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের সদর উপজেলায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক পুলিশ সদস্যকে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে। পরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেন।
বুধবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার ১নং মিলগেট এলাকার রায়পুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ সদস্য সেলিম আহমেদ টাঙ্গাইল জেলার বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, কনস্টেবল সেলিম আহমেদ প্রেমিকা লাকি খাতুনের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে আসছিলেন। স্থানীয়ভাবে লাকি খাতুনের বিরুদ্ধে মাদকসহ নানা অবৈধ ব্যবসার অভিযোগ রয়েছে। পরবর্তীতে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সেলিম আহমেদকে নিজেদের হেফাজতে নেন।
অভিযুক্ত কনস্টেবলকে থানা হেফাজতে নেওয়ার কিছু সময় পর প্রেমিকা লাকি খাতুনকেও থানা হেফাজতে নেওয়া হয়। এ সময় লাকি খাতুন স্থানীয়দের অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি প্রদান করেন।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, থানার পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে একটি টিম দিয়ে তাদেরকে থানায় আনা হয়েছে।
এফএইচ/