• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গোপালগঞ্জ
  • কোটালীপাড়া

ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  ০১ অক্টোবর ২০২৫, ১৮:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ
ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে ব্যবসায়ীকে মারপিট করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে ক্লিনটন বিশ্বাস (২৫) নামের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারপিটের শিকার ব্যবসায়ী ইমতাজ সুলতান শাওনকে (২৩) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শাওন কোটালীপাড়া উপজেলার উত্তরপাড় গ্রামের খাইরুল বাশার নান্নু মিয়ার ছেলে ও সিকিরবাজার এলাকার গ্যাস ব্যবসায়ী। অভিযুক্ত ক্লিনটন বিশ্বাস রামশীল গ্রামের দীপক বিশ্বাসের ছেলে ও রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

আহত শাওন বলেন, মঙ্গলবার রাতে দুর্গাপূজা উপলক্ষে ২ টি মটর সাইকেলে আমার বন্ধু রসূল ফুকির (১৭), ফোরদৌস ঘরামী (১৮), সোয়াত শেখ (২০), হৃদয় শিকদার (২৪), আখিনুর (২১) কে নিয়ে ঘুরতে বের হই। রাত সাড়ে ৩টার দিকে মুশরিয়া গ্রামে পুজা দেখে বাড়িতে ফেরার পথে খাগবাড়ি এলাকায় পৌছালে অপর দিক থেকে আসা ৫টি মোটর সাইকেল আমাদের ক্রস করতে গিয়ে চাপ দেয় এতে আমরা মোটর সাইকেল নিয়ে পড়ে যাই। বিষয়টি নিয়ে তাদের পিছনের মোটর সাইকেলে থাকা ছাত্রদল নেতা ক্লিনটন বিশ্বাসের কাছে এভাবে মোটর সাইকেল চালানোর কারণ জানতে চাই। এত সে আমাদের ওপর চড়াও হয়। ফোন করে রামশীল গ্রামের মিঠুন তালুকদার (২৮), শুভজিত হালদার(২৪)সহ ১০/১২ জনকে ডেকে এনে এস এস পাইপ ও গাছের চলা দিয়ে আমাদের বেদম মারপিট করে আমাদের সঙ্গে থাকা এবিএস সুজুকি (গোপালগঞ্জ ল-১১-৭৬৫৪)মটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনার পর আত্মীয়-স্বজনদের খবর দিলে তারা এসে আমাদের উদ্ধার করে। আমাকে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে জানতে পারি আমাদের মোটর সাইকেলটি রামশীল ব্রিজের উপর নিয়ে আগুনে পুড়িয়ে ফেলেছে।

রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটন বিশ্বাস বলেন, গ্যাস ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির গতিরোধ করে আমাদেরকে মারধর করে। একপর্যায়ে এলাকাবাসী এসে ইমতিয়াজ ইসলাম শাওনের মোটরসাইকেল পুড়িয়ে ফেলে। আমরা কেউ ইমতিয়াজ ইসলাম শাওনকে মারধর করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনায় যদি ছাত্রদলের কেউ করে থাকে বা জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে পুড়িয়ে ফেলা মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। হাসপাতালে ভর্তি ইমতাজ সুলতান শাওনের সাথেও কথা হয়েছে। এ ঘটনায় খাইরুল বাশার নান্নু মিয়া নামে এক ব্যক্তি থানায় একটি অভিযোগ দিয়েছেন।এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তি যে হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না।

এফএইচ/

  • গোপালগঞ্জ
  • কোটালীপাড়া
এ সম্পর্কিত আরও খবর
টুঙ্গিপাড়ায় রহস্যজনক বিস্ফোরণে যুবক দগ্ধ
টুঙ্গিপাড়ায় রহস্যজনক বিস্ফোরণে যুবক দগ্ধ
গোপালগঞ্জে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
গোপালগঞ্জে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।