দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় দুর্গাপূজার মণ্ডপগুলোর নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পূজা বিসর্জন পর্যন্ত মণ্ডপ ও আশপাশে সার্বক্ষণিক টহল ও নিরাপত্তা দেবে তারা।
চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলার সীমান্তে তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছে।
৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত এলাকায় দুর্গাপূজাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। প্রতিটি মণ্ডপে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে।
৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা চলছে, আর বিজিবি সদস্যরা দিচ্ছেন সার্বক্ষণিক নিরাপত্তা।
১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইকবাল হোসেন বলেন, সীমান্তের মণ্ডপগুলো ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজার আনন্দে কোনো বিঘ্ন ঘটতে দেওয়া হবে না।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, ‘বিজিবি সদস্যরা নিয়মিত মণ্ডপগুলোতে যাচ্ছেন। তাদের নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।’
এমএস/