দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় চলা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেছে জুম্ম ছাত্র জনতা। রাত ৮টা ৪০মিনিটে জুম্ম ছাত্র জনতা নামক ফেসবুক পেইজ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
মূলত শারদীয় দুর্গোৎসব এবং ৮দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ কর্মসূচি স্থগিতের কথা জানানো হয়।
জুম্ম ছাত্র জনতার প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
অবরোধকে কেন্দ্র করে ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতার ঘটনায় ৩ জন নিহত ও অনেকে আহত হন। গুইমারায় রামসু বাজারসহ বহু ঘরবাড়ি ও অফিসে অগ্নিসংযোগ করা হয়।
মঙ্গরবার দুপুরে গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন এবং অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এদিকে এখনও খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা বহাল রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক। তবে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক হলে ১৪৪ ধারা তুলে নেওয়ার কথা জানান।
সেনাবাহিনীর খাগড়াছড়ি ও গুইমারা রিজিয়ন কমান্ডার ঘটনার উস্কানী এবং পাহাড়ি নারী ও কোমলমতি শিক্ষার্থীদের সামনে রেখে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করার জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন। তারা আজ পৃথক ব্রিফিংকালে এসব অভিযোগ করেন।
উল্লেখ্য ২৩ সেপ্টেম্বর জেলা সদরের সিঙ্গিনালায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ তুলে অবরোধ আহবান করে পাহাড়ি সংগঠনটি।
কে