দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী স্কুল রোডের দুইপাশ থেকে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘ দুই যুগ ধরে গড়ে উঠা ৫৪টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্কুল রোডে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।
জানা যায়, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের রাস্তায় অবৈধ দোকানপাটের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী। স্কুলগামী ছাত্রীদের প্রায়ই উত্যক্তের শিকার হতে হতো। এছাড়া অবৈধ দোকানগুলো যানজট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছিল। প্রায় ২৬ বছর ধরে স্থানীয় প্রভাবশালীরা ওই সড়কের দুই পাশে বিবিএ'র জমি দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। উপজেলা প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও তা মানা হয়নি।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, এই দোকানগুলোতে বখাটে ছেলেরা নিয়মিত আড্ডা দিত। ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ পেয়েছি বেশ কয়েকবার। অনেকে সরকারি জায়গা অবৈধভাবে ভাড়া দিয়ে মালিক সেজেছিল। আইন অমান্য করে কেউ সরকারি জমি দখল করতে পারবে না। জনস্বার্থে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
উচ্ছেদের সময় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও সেতু কর্তৃপক্ষ সহযোগিতা করে।
এফএইচ/