দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি ঘোষণা করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার নেতারা ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সাবেক সভাপতি আরশাদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের দপ্তর সম্পাদক ও জেলা সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকরাম খন্দকার স্বপন, জেলা সভাপতি সালাউদ্দিন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাউস, সদর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ নাজির আহমেদ, আশুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, বিজয়নগর উপজেলা সভাপতি তাছলিমা খন্দকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা জানিয়েছেন, প্রস্তাবিত দাবিগুলি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আগামী ১ অক্টোবর থেকে সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রের কার্যক্রম, ১২ অক্টোবরের টাইফয়েড টিকার ক্যাম্পেইন এবং অন্যান্য রিপোর্ট প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
জে আই/কে