দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাপুর গ্রামে এক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তানিম হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে তানিম হোসেন প্রতিবেশী মোহাম্মদ আনিসের মোটরসাইকেলে করে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাপথে হঠাৎ সড়কের ওপর টানানো একটি রশি তার গলায় জড়িয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা দ্রুত তাকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ তানিম হোসেন স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীরের ছোট ছেলে।
জে আই