দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া বাজারে এক বিএনপি নেতাকে হাতুড়ি দিয়ে মারপিট করা হয়েছে এবং তার দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত নেতার ভাই দুলাল শেখ।
আহত বিএনপি নেতা মো. রাশিদুল জাম্মান (৫৫) কয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। তার হাত, মুখ, পিঠ ও পায়ের মাংসপেশিতে আঘাতের চিহ্ন দেখা গেছে।
রাশিদুল জামান জানান, তার কালোয়া বাজারের দলীয় কার্যালয়ে শনিবার রাতে প্রতিপক্ষের বিএনপি নেতাদের ছত্রছায়ায় কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং কার্যালয়ে ভাঙচুর করে। তিনি মামলার প্রস্তুতি নিয়েছেন এবং সুষ্ঠু বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তদের মধ্যে কয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ওলি জোয়ার্দার ফোনে জানান, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে হামলার খবর শুনেছেন, তবে আওয়ামী লীগের সঙ্গে এ ঘটনায় তাদের কোনো সম্পর্ক নেই।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, আহত নেতার ভাই লিখিত অভিযোগ করেছেন এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালোয়া বাজারটি ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত। এলাকায় ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের একটি বিএনপি কার্যালয় রয়েছে। সম্প্রতি রাশিদুল জামান একটি নতুন কার্যালয় খুলেছেন। এ নিয়ে দলের অভ্যন্তরীণ মনমালিন্য থাকার কারণে হামলার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
৯ নম্বর ওয়ার্ডের বিএনপি সদস্য বকুল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, অন্য এলাকা থেকে আসা রাশিদুল বাজারের শান্তি নষ্ট করছেন, তবে কোনো হামলার ঘটনা ঘটেনি।
/অ