দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ পৌরসভার সেওতা এলাকায় শিক্ষানবীশ আইনজীবী আব্দুল মালেকের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারী আরিফুল ইসলাম খোকনের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
বক্তারা জানান, চাঁদার টাকা না দেওয়ায় গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে আব্দুল মালেককে ধারালো চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করেন খোকন। এতে গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মানববন্ধনে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।
/অ