দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় কালু সরদার ওরফে দেবাশিষ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলার শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবাশিষ উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের ক্রোকচর গ্রামের রমেশের ছেলে।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে উপজেলার সূর্যনগর এলাকার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড দিয়ে মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা থেকে শিবচরের দিকে যাচ্ছিলেন দেবাশিষ। পথে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক দেবাশিষকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেই সঙ্গে পরিবারের দাবির প্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
/অ