দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে একদিনে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলার কাশিয়ানী, সদর ও মুকসুদপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী মাদারীপুরের কালকিনি উপজেলার পাইককান্দি গ্রামের মোতালেব মোল্যা (৭০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬০) কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে তাদের মেয়ে রুমা বেগম (৩৫), নাতনী নুসরাত (৭) এবং ফরিদপুরের আলফাডাঙ্গার ওবায়েদুল শেখকে (৪৮) গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুমা ও ওবায়েদুল মারা যান। আশঙ্কাজনক অবস্থায় শিশু নুসরাত ও ইজিবাইক চালককে ঢাকায় পাঠানো হয়েছে।
অপরদিকে, বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ডুমদিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় টিটো গাজী (৫৫) নামে এক পথচারী বাসচাপায় গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া দুপুরে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় প্রাইভেটকারের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক খোকন শেখ (৬২) গুরুতর আহত হন। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনিও মারা যান।
/অ