দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি রাহা মাহমুদা পলির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে তার পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই রাহা মাহমুদা পলির বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে অন্যের জমি দখল, বালুমহাল দখল, মাদক ব্যবসা এবং প্রতিবেশীর ওপর নির্যাতনসহ একাধিক অভিযোগ।
এ বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ জানান, এসব অভিযোগের কারণে দলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
তবে এ বিষয়ে রাহা মাহমুদা পলির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরএ