দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেয়ের পরকীয়ায় ধরে ফেলায় জামাইকে দাওয়াত করে ডেকে এনে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের লাফাদী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সাগর হাওলাদার ওই গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে এবং পেশায় তিনি বরিশাল নগরীর কাউনিয়া বিসিকে ঝুটমিলের শ্রমিক ছিলেন। রোববার দুপুরে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে তার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
নিহতের বাবা আনিসুর রহমান জানিয়েছেন, দুই বছর আগে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে সাগর হাওলাদারের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের মুন্সি বাড়ির মাহাবুব আলমের মেয়ে মারিয়ার। বিয়ের পর এক হিন্দু যুবকসহ তিন যুবকের সঙ্গে পরকীয় জড়ায় মারিয়া। যা গত ছয় মাস পূর্বে ধরা পড়ে।
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হলে গত প্রায় দেড় মাস আগে বাবার বাড়ি চলে যায় মারিয়া। ঘটনার দুদিন আগে ১৭ সেপ্টেম্বর সাগরের কাছ থেকে দেড় হাজার টাকা ধার নেয় তার শাশুড়ি সুখি বেগম। টাকা ফেরত দেওয়ার কথা বলে গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় সাগরকে বাড়িতে ডেকে নেন তিনি। এরপর রাতে সাগর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে দাবি করে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে পালিয়ে যান শ্বশুর বাড়ির লোকেরা।
স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে ওইদিন রাত ১১টার দিকে হাসপাতালে যান সাগরের বাবা আনিসুর রহমান। এর কিছুক্ষণ পরেই মৃত্যু হয় সাগরের। আনিসুর রহমানের দাবি, মৃত্যুর আগে সাগর জানিয়ে গেছে, তাকে মারধর করে জোরপূর্বক বিষপান করিয়েছে শ্বশুর বাড়ির লোকেরা।
এদিকে, সাগরের মৃত্যুর পর শনিবার সকালে তার মৃতদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা। পরে এটি পরিকল্পিত হত্যার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করে সাগরের পরিবার। এর প্রেক্ষিতে এয়ারপোর্ট থানা পুলিশ সাগরের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সাগরের খালা সাথী বেগম বলেন, বিয়ের পর ছয় মাস ধরে একাধিক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়ায় গৃহবধূ মারিয়া। এর একাধিক ভিডিও ফুটেজ আসে আমাদের কাছে। বিষয়টি জানাজানি হলে মারিয়ার বাবা বিদেশে যাবেন বলে মারিয়াকে বাড়িতে নিয়ে যায়। এরপর গত শুক্রবার রাতে মারিয়া, তার মা সুখি, বাবা মাহাবুব আলম এবং ভাই মিলে সাগরকে মারধরের পর মুখে বিষ ঢেলে হত্যা করেছে। সাগরের মাথায় আঘাত এবং নাক-মুখ থেকে রক্তও বের হয়ে যায়।
এফএইচ/