দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামে ৮৪টি বিদেশি মদের বোতল ও ৫০০ পিস ইয়াবাসহ মো. সাইফুল শেখ (২৪) নামে এক ভারতীয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ জুলাই) রাতে উলিপুর উপজেলার নামাজের চর পুলিশ কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সাইফুল শেখ ভারতের হাড় সিংমাড়ী জেলার শুকচর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সিংমাড়ী জেলার শুকচর গ্রামের বাসিন্দা মো. সাইফুল শেখ একজন মাদক কারবারি। বুধবার রাতে মাদক পাচারের সময় তাকে মদ ও ইয়াবাসহ হাতে নাতে গ্রেপ্তার করা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার ভারতীয় নাগরিকের বিরুদ্ধে উলিপুর থানায় ১৯৫২ সালের কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।