দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে বিজিবির অভিযানে ১০ বোতল বিদেশি মদসহ উত্তম হালদার (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে কোতয়ালী থানার বাউলিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে যশোর হয়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে মদগুলো আনা হচ্ছিল। আটককৃতকে মামলা দায়েরের পর যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দুর্গাপূজা সামনে রেখে ভারত থেকে মাদক পাচার বেড়েছে। এ কারণে বিজিবি সীমান্তে নজরদারি জোরদার করেছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।