দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটায় প্রতিপক্ষের হামলায় আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হামলায় আনোয়ার হোসাইনের বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
আহত আনোয়ার হোসাইন বলেন, ধুলাস্বর ইউনিয়নের নয়াকাটা গ্রামের একটি মাছের ঘের নিয়ে কুয়াকাটার হারুন মৃধার সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে প্রায় এক মাস আগে তিনি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটায় সালিশ বৈঠকের কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হারুন মৃধার নেতৃত্বে ১০–১৫ জন অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ঘটনার বিষয়ে জেনেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেআই/ আরএ