দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
আটকরা হলেন- নোয়াখালীর সেনবাগ এলাকার মো. ইউনুছ (৪০) ও তার স্ত্রী আসমা বেগম (৩১)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, সই করা তিনটি ব্ল্যাঙ্ক চেক, তিনটি এটিএম কার্ড, চারটি মোবাইল ফোন ও আটটি সিম কার্ড জব্দ করা হয়।
বুধবার (১২ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ভোলার খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট এম হাসান মেহেদী।
এম হাসান মেহেদী জানান, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলার বাংলাবাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে অভিযান পরিচালনা করে। এসময় চরফ্যাশনের আঞ্জুরহাট থেকে আসা ভোলার ইলিশাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এর দায় স্বীকার করেন। রাতেই ভোলা মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।