দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগাড়ি এলাকার তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ওই ব্যক্তির নাম রহিম উদ্দিন (৬০)। তিনি সোনাগাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, তিস্তা নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদীরে পাড়ে নিখোঁজ হন রহিম উদ্দিন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা এসে নদীতে তল্লাশি চালান। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে তল্লাশি করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
আরএ