দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালিয়াকৈরে কলেজ ছাত্র আবুল কালাম আজাদকে (২৬) হত্যার ঘটনায় কিশোর গ্যাং লিডার আকাশ ওরফে পিচ্চি আকাশকে এক সহযোগীসহ যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-১।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে র্যাব-১ গাজীপুর এবং র্যাব-১৪ টাঙ্গাইল তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামে যৌথ আভিযান চালিয়ে কলেজ ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আকাশ ওরফে পিচ্চি আকাশকে গ্রেপ্তার করে।
আকাশ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জয়পুর গ্রামের মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যাসহ ১২টি মামলা রয়েছে। এসময় তার কাছ থেকে একটি স্পকেট চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসরা এলাকায় ভাড়া বাসায় থেকে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। গ্রেপ্তার তার সহযোগী একই কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে সৌরভ (২১)।
ভিকটিম আবুল কালাম আজাদ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মসদই গ্রামের মৃত কাশেম লস্করের ছেলে। সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লী বিুদুৎ এলাকায় বেলায়েতের বাড়ীতে ভাড়া বাসায় থেকে কালিয়াকৈর সরকারি ডিগ্রি কলেজে লেখাপড়া করতেন।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ভিকটিম কলেজ ছাত্র আবুল কালাম আজাদকে কিশোর গ্যাং লিডার আকাশ ওরফে পিচ্চি আকাশসহ তার ১০/১৫ জন সহযোগী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসরা এলাকার হারুনের বেকারীর সামনে ডেকে নেয়। সেখানে আকাশসহ তার সহযোগীরা কলেজ ছাত্রকে ধারালো ও ভোতা অস্ত্র দিয়ে শরীরের ভিবিন্ন স্থানে এলোপাথারী আঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ভিকটিমের মা কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব-১ বিষয়টি আমলে নিয়ে জড়িত আসামিদেরকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরে র্যাব তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে ওই মামলার আসামি কিশোর গ্যাং লিডার আকাশ ওরফে পিচ্চি আকাশ টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামে আত্মগোপনে আছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদেরকে কালিয়াকৈর থানায় সোপর্দ করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, কলেজ ছাত্র আবুল কালাম আজাদ হত্যা মামলার দুই আসামীকে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২১ ডিসেম্বর কিশোর গ্যাং লিডার আকাশ ওরফে পিচ্চি আকাশসহ তার ১০/১৫ জন সহযোগী কলেজ ছাত্র আবুল কালাম আজাদকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের মা কাঞ্চন বেগম (৪৯) গাজীপুরের কালিয়াকৈর থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এফএইচ/