দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ইন্দুরকানীতে মোবাইল চার্জার থেকে বিদ্যুতায়িত হয়ে মো. জিহাদ শিকদার (১১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ শিকদার ওই গ্রামের সোহাগ শিকদারের ছেলে। সে দক্ষিণ হোগলাবুনিয়া কারামতিয়া নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গোসল শেষে ভেজা শরীরেই মোবাইল চার্জ দিতে গেলে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় জিহাদ।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, শিশুটি গোসল করে এসে ভেজা অবস্থায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
/অ