দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন হত্যার মামলায় তার ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাউদখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রিয়াজ উদ্দিন উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং নিহত শিক্ষক নাসির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় নিহতের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজকে একমাত্র আসামি করে শনিবার মঠবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়, মা মারা যাওয়ার পর থেকে রিয়াজ বেপরোয়া জীবনযাপন শুরু করেন এবং মাদকাসক্ত হয়ে পড়েন। এতে তার বাবা নাসির উদ্দিন আপত্তি করলে তিনি ক্ষিপ্ত হন। পরবর্তীতে বারবার বাবার কাছ থেকে টাকা চাইতেন। জমি বিক্রি করে টাকা না দেওয়ায় ক্ষোভে তিনি বাবাকে হত্যা করে সম্পত্তি দখলের চেষ্টা করেন। গত ১২ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে যেকোনো সময় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্ত রিপোর্টে আঘাতজনিত কারণে নাসির উদ্দিনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ রয়েছে। গ্রেপ্তার রিয়াজকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এমএস/