দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন মারা গেছে। বুধবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কালুমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহিন মিয়া ও মো. ইকরামুল। শাহিন মিয়া (৪২) চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের মো. সামছুল আলমের ছেলে। অপর নিহত মো. ইকরামুল (২২) দর্শনার নাস্তিপুর গ্রামের মো. ছালামের ছেলে।
ঘটনাস্থলে থাকা কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বুখতিয়ার উদ্দিন জানান, মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাহিন মিয়া নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত মো. ইকরামুলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। ভুক্তভোগীর পকেটে থাকা এনআইডি কার্ড থেকে তার পরিচয় মিলেছে। বুখতিয়ার উদ্দিনের ভাষ্য, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, তৃতীয় একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনের সঙ্গে সংঘর্ষ ঘটে।
কুষ্টিয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার তাপস কুমার পাল বলেন, হাসপাতালে আসার আগেই ইকরামুল নামের একজন মারা গেছেন।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সুব্রত প্রকাশ বলেন, সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এঘটনায় পুলিশ কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।