দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার হাওর উপজেলার খালিয়াজুরীর ধনু নদে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে একটি স্পিডবোট বাল্কহেডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে তিন শিশুসহ চার জন নিখোঁজ হন।
নিখোঁজদের মধ্যে রয়েছেন শিরিন আক্তার (১৮), লায়লা (৭), উষা মনি (৫) এবং সামিয়া (১১)। গুরুতর আহত রোজিনা আক্তার (৩০)কে উদ্ধার করে কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ারের বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীদের নিয়ে ভাড়ার স্পিডবোটে ঘুরতে বের হন মোট ১৫ জন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা খায় এবং উল্টে যায়। বাকিরা সাঁতরে তীরে উঠলেও চারজন নিখোঁজ হন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট নিখোঁজদের উদ্ধারের জন্য আসছে।
এমএস/