দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল-মান্দারতলায় অবস্থিত কবি ফররুক আহমেদের বাড়ি পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
শফিকুল আলম বলেন, নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই। আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনে যেমন শান্তি-শৃঙ্খলা ছিল, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও তেমনি শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যে নির্বাচনে সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে।
কবি ফররুক আহমেদের বাড়ি পরিদর্শনকালে অন্যদের মধ্যে মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম এবং রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএ