দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে গাজীপুর থেকে ৩০০ গাড়ি নিয়ে সমাবেশে যোগ দিতে প্রস্তুতি নিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (১১ জুলাই) রাতে জাহাঙ্গীর আলম নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দলের শীর্ষ নেতাদের নির্দেশনা পেয়ে শান্তি সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছি। সমাবেশে যাওয়ার জন্য ইতোমধ্যে ৩০০ গাড়ি প্রস্তুত করা হয়েছে। আমার বিপুলসংখ্যক নেতাকর্মীর জন্য ৫০০ গাড়ির দরকার ছিল। কিন্তু বিভিন্ন জায়গাতে যোগাযোগ করেও পর্যাপ্ত গাড়ি পাওয়া যাচ্ছে না।
গাড়ির পাশাপাশি বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে থাকার কথা জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
একই দিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশ থেকে সরকার পতনের একদফার আন্দোলন কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছে দলটি।