দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম মহানগরে বাসচাপায় মো. নুরুল করিম (৪৭) নামে এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) রাত সোয়া ৮টার দিকে পাঁচলাইশ থানার ২নং গেট ট্রাফিক বক্সের সামনে কর্মরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক।
নুরুল করিম টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝাওয়াইল উত্তর পাড়ার মো. শামছুল হকের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।
সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. তারিকুল ইসলাম জানান, রাস্তায় ডিউটিরত থাকাকালে ১০নম্বর রুটের বেপরোয়া একটি বাস কনস্টেবল নুরুল করিমকে ধাক্কা দেয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আশেক জানান, তাকে রাত সোয়া ৮টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।