• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • বরিশাল

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ববির আন্দোলনরত শিক্ষার্থীরা

বরিশাল প্রতিনিধি
  ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি পূরণের বিষয়ে উপাচার্যের লিখিত আশ্বাস পাওয়ার পর আমরণ অনশন কর্মসূচি ভেঙেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (৫ সেপ্টেম্বর) কর্মসূচি শুরুর প্রায় ২৪ ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম নিজ হাতে জুস পান করিয়ে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান।

শিক্ষার্থী গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ বলেন, ‘উপাচার্য লিখিতভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন রোডম্যাপ দিয়েছেন। তার আশ্বাসে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে। অসুস্থ শিক্ষার্থীরা এখন সুস্থ রয়েছেন।’

উপাচার্যের সই করা রোডম্যাপ চারটি দাবি পূরণ করার কথা বলা হয়েছে। সেগুলো হলো-

১. উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দিয়ে তার পর থেকে ছয় মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করা।

২. আগামী মঙ্গলবারের মধ্যে বিভিন্ন রুটে শিক্ষার্থীদের বাসের সিটের চাহিদা নির্ধারণ করে বাসের সংখ্যা বৃদ্ধি করা।

৩. বিশ্ববিদ্যালয়ের জন্য আরেকটি অ্যাম্বুলেন্স কেনার জন্য মন্ত্রণালয়ের বিশেষ ছাড়পত্র পেতে আগামী রোববারের মধ্যে আবেদন জমা দেওয়া।

৪. ক্যাম্পাসের আয়তন আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জমির পনর্মূল্যায়ন করা।

এসব দাবি আদায়ে বৃহস্পতিবার সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় আমরণ অনশনে বসেন সাত শিক্ষার্থী। তারা হলেন- ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অমিয় মণ্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের আবু বকর সিদ্দিক, দর্শন বিভাগের পিয়াল হাসান, লোকপ্রশাসনের তামিম আহমেদ রিয়াজ ও আইন বিভাগের শওকত ওসমান স্বাক্ষর।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের দাবি পূরণে বিভিন্ন উদ্যোগের কথা বলে অনশন ভাঙানোর চেষ্টা করেন উপাচার্য মোহাম্মদ তৌফিক আলম। কিন্তু শিক্ষার্থীরা ইউজিসি ও মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখার ঘোষণা দেন। পরে রাত ১টার দিকে উপাচার্য অনশনে থাকা শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে শুয়ে পড়েন। সকাল ৯টা পর্যন্ত তিনি সেখানে ছিলেন।

শুক্রবার দুপুরে অনশন করা শিক্ষার্থী শর্মিলা জামান সেঁজুতি অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে সেখানেই স্যালাইন দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, শুক্রবার রাতে উপাচার্য তৌফিক আলম ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন রোডম্যাপ’ নিয়ে অনশনস্থলে আসেন। শিক্ষার্থীদের দাবি পূরণের সব রকমের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। কিন্তু অনশনকারীরা ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত ছাড়া অনশন ভাঙতে রাজি হচ্ছিলেন না।

এক পর্যায়ে উপাচার্য অনশনকারীদের হাতজোড় করে অনশন ভাঙার অনুরোধ করলে শিক্ষার্থীরা রাজি হন।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় নওগাঁ ডিবি পুলিশের ওসি মুস্তাফিজ হাসান নিহত

প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘আমাদের যে কর্মপরিকল্পনা রয়েছে, সেগুলো ড্রাফট আকারে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা উপাচার্য মহোদয়ের আশ্বাসে অনশন ভেঙেছেন। অনশনে থাকা শিক্ষার্থীরা সুস্থ রয়েছেন।’

/অ

  • বরিশাল বিশ্ববিদ্যালয়
  • আমরণ অনশন
  • উপাচার্যের আশ্বাস
এ সম্পর্কিত আরও খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে বহিষ্কার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে বহিষ্কার
শিক্ষকদের আমরণ অনশন চলছে, অসুস্থ কয়েকজন
শিক্ষকদের আমরণ অনশন চলছে, অসুস্থ কয়েকজন
শিক্ষকদের নতুন আলটিমেটাম — দাবি না মানলে আমরণ অনশন
শিক্ষকদের নতুন আলটিমেটাম — দাবি না মানলে আমরণ অনশন
লিফটের জন্য ভিসির হাতে ফ্যান হস্তান্তর করল ববি ছাত্রদল
লিফটের জন্য ভিসির হাতে ফ্যান হস্তান্তর করল ববি ছাত্রদল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।