দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় ডাউনলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার অশোক চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর ঢাকা থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশনে আসার পর ইঞ্জিনের পরের বগিটি লাইনচ্যুত হয়। এতে করে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে আখাউড়া জংশনে খবর পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হচ্ছে।
আরএ