দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী একত্রিত হন। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সুনামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ এবং সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোরশেদ আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, অ্যাডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, আতম মিছবা, কাজী নাসিম উদ্দিন লালা, অ্যাডভোকেট হাফিজা ফেরদৌসি লিপন, নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ার, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমদ, পৌর বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল হাই এবং সাবেক সহসভাপতি ফুল মিয়া।
সভায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা পাশে থেকে ত্যাগ স্বীকার করেছেন এবং নিপীড়নের শিকার হয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে তাদেরকেই দলীয় মনোনয়ন প্রদানের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি জোর দাবি জানানো হবে।
/অ