দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা মনোহরগঞ্জে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেন, আজকে একটি দল বলছে পিআর নির্বাচন-ভালোবাসার নির্বাচন, পিআর ভোটে নেহি হো তা হে, পিয়ার এদার নেহি চলে গা, পাকিস্তান চলে যাও। বাংলাদেশ আমাদের, এ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ, কোনো অপশক্তির জায়গা হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
কুমিল্লার মনোহরগঞ্জে বর্ণাঢ্য র্যালি -সমাবেশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৮১সালে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের হত্যার মধ্যদিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছিল আজকে ৪৭বছর পরেও এ দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপি ১৭বছর আন্দোলন করেছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য।
তিনি আরও বলেন, আমাদের নির্যাতনের কারণেই ৫ আগস্ট জন্ম নিয়েছিল তারেক রহমানের নির্দেশে। ফ্যাসিস্ট সরকার ২০২৪ এ ৫ই আগস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, আমরা ১৭ বছর আন্দোলন করেছি একটি সুষ্ঠ নির্বাচনের কারণে। আজকে একটি দল বলতেছে পিআর নির্বাচন।
বুধবার সকালে কুমিল্লা মনোহরগঞ্জ প্রত্যেকটি ইউনিয়নে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি মনোহরগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে দুপুরে মনোহরগঞ্জ বাজারে সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরোওয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চুসহ বিএনপির নেতৃবৃন্দরা।এ উপলক্ষে সকাল থেকে বর্ণাঢ্য র্যালি,সমাবেশ সভা, পথসমাবেশ,বৃক্ষরোপন, ফ্রি-মেডিক্যাল ক্যাম্প,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন বিএনপির কয়েক হাজার নেতাকর্মীদের বিপুল সংখ্যাক উপস্থিতি ছিলো লক্ষণীয়।
এফএইচ/