দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের কালিয়া উপজেলায় সেপটিক ট্যাংক থেকে জুনায়েদ সর্দার (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের আলমগীর সর্দারের ছেলে।
স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে মামাবাড়িতে বেড়াতে গিয়েছিল জুনায়েদ। দুপুরে মা বাজারে গেলে সে নানার সঙ্গে বাড়িতে ছিল। একপর্যায়ে ফড়িং ধরতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির সময় বাড়ির পেছনে সেপটিক ট্যাংকের ভাঙা ঢাকনা ও শিশুটির জুতা দেখা যায়। সেখান থেকে ট্যাংকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এমএস/