দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজার থেকে ফেরার পথে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া পাবনার সুজানগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও জেলা যুবদল নেতা বহিষ্কৃত হয়েছেন। সোমবার ও মঙ্গলবার পৃথক আদেশে সংগঠন দুটি এ সিদ্ধান্ত জানায়।
বহিষ্কৃতরা হলেন—সুজানগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মজিদ মণ্ডল এবং জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রানা।
মঙ্গলবার দুপুরে জেলা কৃষক দলের বহিষ্কারাদেশে বলা হয়, মজিদ মণ্ডলের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ও ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হবে।
অন্যদিকে, সোমবার রাতে যুবদলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাশেদ রানাকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়ভার দল নেবে না এবং তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার সকালে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় র্যাব-১২ এর সদস্যরা তাদের আটক করে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সলঙ্গা থানায় সোপর্দ করা হয়।
এমএস/