দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার ঈশ্বরদী উপজেলায় গুলিতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বিরু মোল্লা (৪৮) নামের এক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হত্যার প্রধান আসামি জহুরুল মোল্লা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় পাবনা পুলিশ সুপার কার্যালয় এক প্রেস কনফারেন্সে এই কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল।
তিনি বলেন, র্যাবের সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রঘুনাথপুর থেকে জহুরুলাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান গান, একটি রিভাল বার রিভলবার ও ২৬ রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয় বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রেজিনূর রহমান, ঈশ্বরদী সার্কেল প্রণব কুমারসহ আইন-শৃঙ্খরা বাহিনীর বিভিন্ন কমকর্তারা।
আরএ