• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • নাটোর

যতদিন বাংলাদেশ থাকবে শহীদ জিয়ার বিএনপিকে কেউ ভাঙতে পারবে না: দুলু

নাটোর প্রতিনিধি
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা ভাষা থাকবে, স্বাধীনতা সার্বভ্রৌমত্ব থাকবে ততদিন কেউ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, তারেক রহমানের বিএনপিকে ভাঙতে পারবে না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের কানাইখালি নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

এদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়াউর রহমানের পরিবার। জিয়াউর রহমানের গড়া বাড়ি থেকে তারা বেগম খালেদা জিয়াকে জোর করে বের করে দিয়েছে। তার ছেলে আরাফাত রহমান কোকো রাজনীতি না করলেও তাকে অবহেলা করে চিকিৎসার নামে বাহিরে পাঠিয়ে হত্যা করা হয়েছে।

দুলু বলেন, আওয়ামী লীগের বাকশালী তন্ত্রের কারণে দেশের তখনকার সাড়ে সাত কোটি মানুষ জিম্মি হয়ে পড়েছিল। তাদের হাত থেকে রক্ষার জন্য দেশের চরম দুঃশাসন ও দুর্বিষহ অবস্থায় ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির জন্ম দিয়েছিল। তার কিছুদিন পরই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মম ভাবে হত্যা করা হয়। তারা ভেবেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে মুছে দিবে। এরশাদ জাতীয়পাটি গঠন করে বিএনপির বড় বড় এমপি মন্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিএনপি ধ্বংস করতে চেয়েছে কিন্তু পারেনি।

তিনি বলেন, ওয়ান ইলেভেনের নায়কেরা খালেদা জিয়াকে জেলখানায় আটকে রেখে তারেক রহমানকে নির্যাতন করে পঙ্গু বানিয়ে দেশ ছাড়া করল। সাইফুর রহমান ও মেজর হাফিজ সাহেবকে দিয়ে নতুন বিএনপি গঠন করে আসল বিএনপিকে ভাঙ্গার চেষ্টা করেছে, সফল হয়নি। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি টিকে আছে। আওয়ামী লীগ তাদের সাড়ে ১৫বছরে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে খুন করা করেছে, লাখ লাখ নেতাকর্মীকে হামলা মামলা নির্যাতন করা হয়েছে। শত শত নেতাকর্মীকে গুম করেছে।

জনসভায় দুলু আরো বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে বঞ্চিত কোন নেতাকর্মী ও তার পরিবারের সদস্যদের অবহেলা করা হবে না, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিএনপির নাম দিয়ে কেউ অন্যায় করলে, চাঁদাবাজী, দখল সন্ত্রাস করলে ফ্যাসিষ্টদের আশ্রয় প্রশ্রয় দিলে কোনভাবেই তা মানা হবে না। ধানের শীষের প্রতিক নিয়ে নেতাকর্মীদের প্রতিটি ঘরে ঘরে যাওয়ার জন্যও দুলু আহবান জানিয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নিবার্হী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।

জনসমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

এফএইচ/

  • সারাদেশ
  • বিএনপি
এ সম্পর্কিত আরও খবর
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।